
মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মিসরীয় সরকার ‘ফিলিস্তিনি জনগণের নিজেদের ভূমিতে রয়ে যাওয়ার দাবি, তাদের ন্যায্য অধিকার রক্ষার এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান’ সমর্থন করে।
মিসরের জনমত ফিলিস্তিনিদের মিসরে পুনর্বাসন করার বিরুদ্ধে।
প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আলসিসি সম্প্রতি সামরিক অফিসারদের এক সমাবশে বলেন, কিছু ফিলিস্তিনিকে সিনাইয়ে পুনর্বাসন করা সহজ হবে, কিন্তু সমস্যা হবে মিসরে কাউকে এই প্রস্তাব গ্রহণ করাতে।
অপরদিকে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদিও ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, ‘ফিলিস্তিন হচ্ছে ফিলিস্তিনিদের জন্য এবং জর্দান হচ্ছে জর্দানিদের জন্য। ফিলিস্তিনি সমস্যার সমাধান হবে ফিলিস্তিনের মাটিতে, যা প্রকাশ করা হয়েছে একটি ফিলিস্তিনি রাষ্ট্রের মাধ্যমে।
দীর্ঘ ১৫ মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলি বাহিনী ভূখণ্ডটির ৪৭ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে; এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছে যে এখন সেখানে ভয়াবহ মানবিক সংকট বিরাজ করছে। চলতি বছরের ১৯ জানুয়ারি কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।