IQNA

জামকারান মসজিদের জিয়ারতকারীদের সেবা প্রদান করছেন থাই শিক্ষার্থী + ভিডিও

17:10 - February 15, 2025
সংবাদ: 3476865
ইকনা- ইরানের পবিত্র নগরী কোমে বসবাসরত থাই শিক্ষার্থীদের জন্য আনসারুল মাহদি (আ.) মিছিলের কর্মকর্তা বলেছেন: পর পর দুই বছর আমরা শা'বানের মাঝামাঝি সময়ে আনসারুল মাহদি (আ.)-এর মিছিলের আকারে জামকারান মসজিদের জিয়ারতকারীদের সেবা করছি।

কোমে বসবাসকারী থাই ছাত্র নিয়ে গঠিত আনসার আল-মাহদি (আ.) সংগঠনের প্রধান, ইকনা রিপোর্টারের সাথে একটি সাক্ষাত্কারে বলেছেন: আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে পরপর দ্বিতীয় বছর আমরা ১৫ই শা'বানের রাত ও দিনে আনসারুল মাহদী (আ.)-এর স্বেচ্ছাসেবকগণ ইমাম মাহদী (আ.)এর জন্য অপেক্ষারত ব্যক্তিদের সেবা প্রদান করেছেন।
এই আন্তর্জাতিক মুবাল্লিগ যোগ করেছেন: এই মিছিলে, হযরত মাসুমা (সা. আ.) মাজার এবং জামকারান পবিত্র মসজিদের জিয়ারতকারীদের মেজবানী ও খাওয়ানোর পাশাপাশি আমরা সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করেছি।
শেখ মোহাম্মদ থাই বলেছেন: থাই শিক্ষার্থীরা জামকারান পবিত্র মসজিদের হাঁটার পথে ইমাম জামান (আ.)-এর প্রেমিকদের সেবা করার জন্য কাজ করছে এবং তারা স্থানীয় খাবার দিয়ে হজরত (আ.)-এর জন্য অপেক্ষারত লোকদের মেজবান করছে।
উল্লেখ্য যে, থাইল্যান্ড একটি বৌদ্ধ প্রধান দেশ এবং এই দেশে ৭০ লাখ  মুসলিম এবং ৫০ হাজার শিয়া রয়েছে। 4266175#

captcha