IQNA

ইরানে ২৩টি দেশের অন্তত ৫০০ বন্ধ্যা দম্পতির চিকিৎসা; আমেরিকার বাস্কেটবল লীগে রোবটদের প্রবেশ

10:29 - February 19, 2025
সংবাদ: 3476888
ইকনা-ইরানের অন্যতম বন্ধ্যাত্ব চিকিৎসা কেন্দ্র হিসেবে রুইয়ন রিসার্চ ইনস্টিটিউট বেশ পরিচিত। এই ইনস্টিটিউট সম্প্রতি ঘোষণা করেছে যে এই চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নীতি ও নীতিমালা অনুসরণ করার পাশাপাশি উচ্চমানের পরিষেবার কারণে, বিশ্বের বিভিন্ন অঞ্চলের বন্ধ্যা দম্পতিরা চিকিৎসার জন্য ইরানকে বেছে নেন।
রুইয়ন রিসার্চ ইনস্টিটিউটের স্পেশালাইজড সার্ভিসেসের ডেপুটি ডিরেক্টর আহমেদ ভাসুক গেল ১৫ ফেব্রুয়ারি, চতুর্থ আন্তর্জাতিক কংগ্রেস অফ 'ওয়েস্ট এশিয়া অ্যান্ড নর্থ আফ্রিকা' (WANA) এর সংবাদ সম্মেলনে ওই দাবি করেন। তিনি আরও বলেন: রুইয়ন রিসার্চ ইনস্টিটিউটে বিদেশী রোগীদের চিকিৎসার খরচ অন্যান্য দেশের তুলনায় অনেক কম। উচ্চমানের পরিষেবার পাশাপাশি উন্নত চিকিৎসা নিশ্চিত করার কারণে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত রোগীদের মাঝে একটি শক্তিশালী আশা ও উদ্দীপনা তৈরি করেছে। ভাসুক আরও জানান: গত ফার্সি বছরে (১৪০২), বিশ্বের অন্তত ২৩টি দেশ থেকে প্রায় ৫০০ বন্ধ্যা দম্পতি চিকিৎসার জন্য ইরানে এসেছিলেন। তাদের আগমন আমাদের পরিষেবার ওপর বিশ্বব্যাপী আস্থারই ইঙ্গিত বহন করে বলে জানান তিনি।
 
 
 
ইরানি গবেষকরা ক্যান্সার কোষ প্রতিরোধের জন্য একটি নতুন পদ্ধতি উপস্থাপন করেছেন
 
তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মাঝারি ফ্রিকোয়েন্সিতে দুর্বল বৈদ্যুতিক ক্ষেত্রকে কাজে লাগিয়ে রক্তের ক্যান্সার কোষের বৃদ্ধি কমাতে সফল হয়েছেন। এই বৈদ্যুতিক ক্ষেত্রগুলো কেবল ক্যান্সার কোষের বৃদ্ধিই কমায় না বরং এই কোষগুলোর সাহায্যে কেমোথেরাপির ওষুধের শোষণ ক্ষমতাও বৃদ্ধি করে। এর ফলে ক্যান্সার কোষের ঝিল্লির ব্যাপ্তিযোগ্যতা বৃদ্ধি পায় এবং এর বিস্তার হ্রাস করে।
 
 
 
ইরানের জ্ঞান-ভিত্তিক রপ্তানির প্রবৃদ্ধি শতকরা ১০০ ভাগেরও বেশি
 
গত ফার্সি বছরে (১৪০২ হিজরি) ইরানের জ্ঞান-ভিত্তিক রপ্তানির পরিমাণ ছিল ২ হাজার ৫০৫ মিলিয়ন ডলার। তার আগের বছরের একই সময়ের তুলনায় শতকরা ১০০ ভাগেরও বেশি বৃদ্ধি পেয়েছে এবং একই সময়ে ইরানের জ্ঞান-ভিত্তিক পণ্যের আয়ও ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
 
 
 
মাইক্রো-সেন্সর স্থানীয়করণে ইরানের আমিরকবির বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাফল্য
 
ইরানের আমিরকবির টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ত্বরণ, টিল্ট এবং আঘাত পরিমাপের জন্য এক ধরণের মাইক্রোসেন্সর স্থানীয়করণে সফল হয়েছেন। গাড়ি নির্মাণ শিল্প এবং চিকিৎসা শিল্পে ব্যবহার করাই এর লক্ষ্য।
 
 
 
আমেরিকার বাস্কেটবল লীগে রোবটদের প্রবেশ
 
আমেরিকার জাতীয় বাস্কেটবল অ্যাসোসিয়েশন (NBA) একটি ভিডিও প্রকাশ করে কৃত্রিম বুদ্ধিমত্তায় সজ্জিত তাদের নয়া রোবটগুলোর প্রদর্শনী করেছে। এনবিএ'র কমিশনার সিলভার এই রোবটগুলোকে এনবিএর নতুন তারকা বলে অভিহিত করেছেন। পার্সটুডে#
captcha