
অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, আমেরিকার প্রযুক্তি কোম্পানিগুলো গাজা ও লেবানন যুদ্ধে ক্ষয়ক্ষতির সংখ্যা ও পরিমাণ বৃদ্ধির লক্ষ্যে ইহুদিবাদী ইসরাইলকে ব্যাপক ক্ষমতা দেওয়ার পদক্ষেপ নিয়েছিল। পার্সটুডে আরও জানায়, তাদের তদন্তে দেখা গেছে তেলআবিব বেসামরিক নাগরিকদের হত্যা করার জন্য মাইক্রোসফট কোম্পানির সফটওয়্যার ব্যবহার করেছিল।
ইংল্যান্ড | নিরাপত্তা ক্ষেত্রে আমেরিকার ওপর আর আস্থা রাখার ব্যাপারে ইউরোপ দ্বিধাগ্রস্ত
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এক বক্তৃতায় আন্তর্জাতিক ব্যবস্থায় পরিবর্তন এবং ইউরোপীয়দের প্রতি আমেরিকার সমর্থনের অবসানের কথা স্বীকার করেছেন। তিনি তার বক্তৃতায় বলেন, নিরাপত্তার ক্ষেত্রে আমেরিকার ওপর আস্থা রাখার দিন শেষ হয়ে গেছে এবং ইউরোপীয় নেতাদের উচিত আন্তর্জাতিক ব্যবস্থার নতুন বাস্তবতাকে স্বীকার করা।
ইরান | জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলির রপ্তানিতে ব্যাপক অগ্রগতি
জ্ঞান-ভিত্তিক ভ্যালু ক্রিয়েটিং ট্রাস্ট কোম্পানির সিইও মুস্তাফা আরব, ইরানের ইনস্টিটিউট অব টেকনোলজি স্টাডিজ আয়োজিত পঞ্চম জ্ঞান-ভিত্তিক ইকোসিস্টেম রিপোর্ট নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। ওই সম্মেলনে তিনি বলেন: ফার্সি ১৪০২ সালে জিডিপিতে ইরানি জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলোর অংশিদারিত্ব ১৪০১ সালের তুলনায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন: ইরানি জ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলোর রপ্তানির পরিমাণ ১৪০১ সালের তুলনায় ১২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রতিরোধ | ৮৩ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত বেরিয়ে এলেন দুই লেবাননী হিজবুল্লাহ যোদ্ধা
লেবাননের সূত্রগুলো জানিয়েছে, দক্ষিণ লেবাননের কাফর কালা শহর দখলের কয়েক মাস পর কাফর কালা শহরের একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে দুই তরুণ হিজবুল্লাহ যোদ্ধা জীবিত বেরিয়ে এসেছে। তাদের সাথে তিন মাসেরও বেশি সময় ধরে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
ইউরোপ | ব্রাসেলস পার্লামেন্ট ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দিয়েছে
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের আঞ্চলিক সংসদ ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবিতে উত্থাপিত প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। বেলজিয়ামসহ ইউরোপে এ ধরনের সিদ্ধান্ত প্রথম বলে গণ্য হলেও ফিলিস্তিন ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘনসহ আন্তর্জাতিক আইনকানুন লঙ্ঘনের প্রতিক্রিয়া জানানোর জন্য ইহুদিবাদী ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ইহুদিবাদী ইসরাইল | ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান ২৫০টি আন্তর্জাতিক এনজিওর
২৫০ টিরও বেশি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা (এনজিও) ইহুদিবাদী ইসরাইলের কাছে সামরিক অস্ত্র হস্তান্তর বন্ধের আহ্বান জানিয়ে একটি আবেদনপত্রে স্বাক্ষর করেছে।#
পার্সটুডে/