IQNA

আনসারুল্লাহ নেতা:

গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের সাথে ইয়েমেনের জবাব দেওয়া হবে

21:58 - March 01, 2025
সংবাদ: 3476937
ইকনা- ইয়েমেনের আনসারুল্লাহ নেতা জোর দিয়ে বলেছেন: শত্রুরা গাজা যুদ্ধে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলে জাফাসহ শত্রুর দখলে থাকা সমস্ত ভূমি আগুনে পুড়ে যাবে।
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব আব্দুল মালিক আল হুথি বলেছেন, যদি গাজায় আবার যুদ্ধ শুরু হয় তাহলে ইয়েমেন সামরিকভাবে হস্তক্ষেপ করবে।
 
আব্দুল মালেক আল হুথি জোর দিয়ে বলেছেন যে ইয়েমেনের প্রতিশোধমূলক হামলার প্রধান লক্ষ্যবস্তু হবে তেল আবিব। প্রেস টিভির উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানিয়েছে, আল-হুথি জোর দিয়ে বলেছেন যে গাজায় যুদ্ধ আবার শুরু হলে ইয়েমেন সামরিকভাবে হস্তক্ষেপ করবে এবং ইসরাইল-অধিকৃত সমস্ত অঞ্চলকে টার্গেট করে হামলা চালানো হবে।
 
টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আল-হুথি বলেন, "ইয়েমেন গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের উপর ক্রমাগত নজর রাখছে এবং ইহুদিবাদী শত্রুরা কি পরিমাণ তার প্রতিশ্রুতি এড়িয়ে যাচ্ছে তা প্রত্যক্ষ করছে।" আল-হুথি উল্লেখ করেছেন যে ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য মার্কিন সমর্থন ব্যবহার করছে।
 
আল-আলম নেটওয়ার্ক সিরিয়া থেকে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে দক্ষিণ সিরিয়ায় ইসরাইলি সামরিক সামরিক আক্রমণ এবং কুনেইত্রা প্রদেশে ইহুদিবাদী সরকারের সামরিক বাহিনীর অগ্রগতি সম্পর্কে রিপোর্ট করেছে। শুক্রবার ইসরাইলি দখলদার সেনাবাহিনীর সৈন্যরা দক্ষিণ সিরিয়ার কুনেইত্রার পূর্ব শহরতলিতে অবস্থিত তাল মাশারা সামরিক এলাকার দিকে অগ্রসর হয়েছে। একই সময়ে, তেল মেসরা সামরিক এলাকায় গুলির শব্দ শোনা গেছে যা ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে চালানো হয়েছে বলে জানা গেছে।
 
ইতিমধ্যে দক্ষিণ সিরিয়ার একদল তরুণ ইসরাইলি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছে। সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের "হুরান" এর যুবকরা এক বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা এখন থেকে সিরিয়ার বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের নৃশংস আগ্রাসন মোকাবেলায় তাদের যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি করবে। বিবৃতিতে আরো বলা হয়েছে,  হুরান'র জনগণ সিরিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ, এবং স্বদেশের জন্য আমরা আমাদের জীবন, রক্ত ​​এবং দেহ ধর্মের পবিত্রতা এবং আল্লাহর পথে জিহাদের জন্য উৎসর্গ করি।"
 
প্রতিরোধের খবর থেকে জানা যায় যে,ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের জ্যেষ্ঠ সদস্য আবদুল রহমান শাদিদ এক বিবৃতিতে পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে বিপুল সংখ্যক লোকের উপস্থিতির জন্য ফিলিস্তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে শাদিদ জোর দিয়ে বলেছেন যে আমাদের আল-আকসা মসজিদের দিকে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, "আমাদের ইহুদিবাদী দখলদারদের দ্বারা আরোপিত বিধিনিষেধের কাছে নতি স্বীকার করা উচিত হবে না, বরং আমাদের সর্বশক্তি দিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং এই পবিত্র মসজিদের উপর আমাদের ঐতিহাসিক ও ধর্মীয় অধিকারের উপর জোর দিতে হবে।"
 
গাজা থেকে আরেকটি খবর হল যে ইসরাইলি সরকার এবং হামাস আন্দোলনের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তির ৪২তম দিনে ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ কেন্দ্রে ড্রোন দিয়ে আক্রমণ করেছে, যার ফলে একজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়াও, গাজা শহরের উত্তর-পশ্চিম উপকূলে সুদান এলাকার দুই জেলে ইসরাইলি সামরিক বাহিনীর গুলিতে আহত হয়েছেন। 4268822#
captcha