IQNA

ইমাম খোমেনি (রহ.) হোসাইনিয়ায় হযরত ফাতিমা (সা.)-এর শাহাদাতের শোকানুষ্ঠান

0:31 - November 24, 2025
সংবাদ: 3478491
ইকনা- হযরত ফাতিমা জাহরা (সা.)-এর শাহাদাতের রাত উপলক্ষে ইমাম খোমেনি (রহ.) হোসাইনিয়ায় শোকানুষ্ঠানের তৃতীয় রাতের মহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে হাজারো শোকাহত মানুষ, রাষ্ট্রের বিভিন্ন স্তরের ব্যক্তিত্ব এবং তিন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

রহবারের দপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার রাতের এই শোকসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে গভীর শোক-আবেগ ছড়িয়ে পড়ে।

 

অনুষ্ঠানে বক্তৃতা করেন হুজ্জতুল ইসলাম ওয়াল মুসলিমীন নাসের রাফেয়ি। তিনি তাঁর আলোচনায় হযরত ফাতিমা (সা.)-এর জীবনাদর্শে সময় ব্যবস্থাপনা বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন—সময় নষ্ট হওয়ার মূল কারণগুলোর মধ্যে রয়েছে: পরিকল্পনার অভাব, বিশৃঙ্খলা, অগ্রাধিকার নির্ধারণ না থাকা এবং তাড়াহুড়া ও অস্থিরতা

 

 

তিনি আরও উল্লেখ করেন, হযরত জাহরা (সা.) খাঁটি আল্লাহি নিয়ত, সঠিক অগ্রাধিকার নির্ধারণ এবং সময়কে সমন্বিতভাবে ব্যবহারের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই ইসলামী সমাজ ও পরিবারে অসাধারণ ও স্থায়ী প্রভাব রেখেছিলেন। বিশেষত, সত্যের ব্যাখ্যা, পথনির্দেশনা এবং ইমামত-ও-ওয়ালায়াতের সপক্ষে প্রতিরক্ষা—এইসব ক্ষেত্রেই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাইসম মোতিই, আহলে বাইত (আ.)-এর শোকার্ত মাদ্দাহ, হযরত ফাতিমা জাহরা (সা.)-এর শানে মারসিয়া ও নওহা পরিবেশন করেন।4318835#

captcha