
ইকনা–র প্রতিবেদনে আল-মায়াদিনের বরাত দিয়ে বলা হয়, ইসরায়েলি সেনারা পূর্ব গাজা শহরে ব্যাপক হামলা চালিয়ে ডজন-ডজন ফিলিস্তিনি বাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। হামলার পর পুরো এলাকায় বিস্ফোরণের তীব্র শব্দ প্রতিধ্বনিত হয়।
খবরে আরও জানানো হয়—পূর্ব ও দক্ষিণ খান ইউনুস অঞ্চলে বাড়িঘর ধ্বংসের পাশাপাশি ইসরায়েলি ট্যাংকগুলো সরাসরি বেসামরিক মানুষের ওপর গুলি চালিয়েছে।
পূর্ব গাজা শহরেও একইভাবে ট্যাংক হামলা অব্যাহত রয়েছে।
গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, দখলদার বাহিনী গতকাল পূর্ব খান ইউনুস এলাকায় অগ্রসর হয়ে নতুন কিছু অঞ্চলকে "হলুদ নিরাপত্তা অঞ্চল" হিসেবে চিহ্নিত করেছে—যার অর্থ ঐ এলাকায় ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ এবং যেকোনো সময় নতুন হামলা হতে পারে।
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে জানায়— ইসরায়েলি বাহিনীর এই হামলা ঘোষিত যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। 4318426#