IQNA

গাজায় ভারী বিস্ফোরণের শব্দ, দখলদার বাহিনীর হামলায় বাড়িঘর ধ্বংসস্তূপ

0:46 - November 24, 2025
সংবাদ: 3478493
ইকনা- ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর টানা হামলায় বাড়ছে ধ্বংসযজ্ঞ। গত কয়েক ঘণ্টায় গাজার বিভিন্ন এলাকায় তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং অসংখ্য বাড়িঘর পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ইকনা–র প্রতিবেদনে আল-মায়াদিনের বরাত দিয়ে বলা হয়, ইসরায়েলি সেনারা পূর্ব গাজা শহরে ব্যাপক হামলা চালিয়ে ডজন-ডজন ফিলিস্তিনি বাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। হামলার পর পুরো এলাকায় বিস্ফোরণের তীব্র শব্দ প্রতিধ্বনিত হয়।

 

খবরে আরও জানানো হয়—পূর্ব ও দক্ষিণ খান ইউনুস অঞ্চলে বাড়িঘর ধ্বংসের পাশাপাশি ইসরায়েলি ট্যাংকগুলো সরাসরি বেসামরিক মানুষের ওপর গুলি চালিয়েছে।

পূর্ব গাজা শহরেও একইভাবে ট্যাংক হামলা অব্যাহত রয়েছে।

 

গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, দখলদার বাহিনী গতকাল পূর্ব খান ইউনুস এলাকায় অগ্রসর হয়ে নতুন কিছু অঞ্চলকে "হলুদ নিরাপত্তা অঞ্চল" হিসেবে চিহ্নিত করেছে—যার অর্থ ঐ এলাকায় ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ এবং যেকোনো সময় নতুন হামলা হতে পারে।

 

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে জানায়— ইসরায়েলি বাহিনীর এই হামলা ঘোষিত যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। 4318426#

 

captcha