IQNA

আরবি ও ইংরেজি ভাষার গণমাধ্যমে সর্বোচ্চ নেতার বক্তব্যের প্রতিক্রিয়া

15:58 - November 28, 2025
সংবাদ: 3478513
ইকনা- ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে ইরান ও অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দেওয়া বক্তৃতা বিশ্বজুড়ে বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রতিফলিত হয়েছে।

ইকনার প্রতিবেদনে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘সিমা’–র প্রথম নেটওয়ার্কে প্রচারিত এই বক্তব্য বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বিশেষ নজর কেড়েছে।

আল-মায়াদিন টিভি (লেবানন)

 

লেবাননের আল-মায়াদিন নিউজ চ্যানেল তাদের প্রতিবেদনে জানায়:

 

ইরানের নেতা জনগণকে সরকারের ও রাষ্ট্রপতির প্রতি সমর্থন জোরদার করার আহ্বান জানিয়েছেন।

 

তিনি বলেছেন, ইরানের জনগণ আমেরিকা ও ইসরায়েলকে পরাজিত করেছে এবং যুক্তরাষ্ট্র ইরানিদের বিভ্রান্ত করতে সক্ষম হয়নি।

 

আল-মাসিরা (ইয়েমেন)

 

ইয়েমেনের আল-মাসিরা টিভি লিখেছে:

 

ইরানের সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেছেন, বসিজ (স্বেচ্ছাসেবী বাহিনী) ও প্রতিরোধের ধারা পরবর্তী প্রজন্মেও ধারাবাহিকভাবে চলতে হবে এবং আরও শক্তিশালী হতে হবে।

 

আল-মা'লুমা নিউজ এজেন্সি (ইরাক)

 

ইরাকের আল-মা'লুমা নিউজ এজেন্সি বলেছে:

 

নেতার বক্তব্য অনুযায়ী, প্রতিরোধের ধারা অব্যাহত থাকবে, বৃদ্ধি পাবে এবং বিশ্বের নিপীড়িত মানুষ অনুভব করবে যে তাদের পক্ষে দাঁড়ানোর মতো একটি শক্তি রয়েছে।

 

এই গণমাধ্যম আরও উল্লেখ করে যে, খামেনেয়ী বলেছেন: আমেরিকা না থাকলে ইসরায়েল এত ব্যাপক অপরাধ সংঘটিত করতে পারত না।

 

আন-নাশরাহ নিউজ (লেবানন)

 

লেবাননের বিশ্লেষণধর্মী গণমাধ্যম ‘আন-নাশরাহ’ তাদের প্রতিবেদনে জানায়:

 

আয়াতুল্লাহ খামেনেয়ী ইরানিদের শত্রুর বিরুদ্ধে সর্বাত্মক ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

 

তারা আরও উদ্ধৃত করে লিখেছে: যুক্তরাষ্ট্র এমন একটি দেশ নয় যার সঙ্গে ইরানের সহযোগিতা কাম্য।

 

স্পুটনিক আরবি (রাশিয়া)

 

রাশিয়ার স্পুটনিক আরবি নিউজ জানায়:

 

খামেনেয়ী বলেছেন, যদিও ১২ দিনের যুদ্ধে ইরান কিছু ক্ষতির সম্মুখীন হয়েছে এবং কিছু কমান্ডার শহীদ হয়েছেন, তবুও ইসলামি প্রজাতন্ত্র প্রমাণ করেছে যে এটি দৃঢ় ইচ্ছাশক্তি ও ক্ষমতার কেন্দ্র।

 

ইংরেজি ভাষার আন্তর্জাতিক গণমাধ্যম

 

অঞ্চলীয় ও বিশ্বব্যাপী ইংরেজি ভাষার সংবাদমাধ্যম এবং ফরাসি দৈনিক Le Figaro (ল্য ফিগারো) তাদের প্রতিবেদনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এই বক্তব্যকে:

 

“ইরান বর্তমান মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগের জন্য কোনো বার্তা পাঠিয়েছে—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা।”

 

আজারবাইজানের ওয়েবসাইটসমূহ

 

আজারবাইজানের একটি সংবাদ ওয়েবসাইট লিখেছে:

 

ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী ঘোষণা করেছেন যে, যুক্তরাষ্ট্র এমন একটি দেশ নয় যার সঙ্গে ইসলামি প্রজাতন্ত্র আলোচনার যোগ্যতা দেখে।

 

তারা আরও উল্লেখ করে: অতীত প্রমাণ করেছে, আমেরিকানরা আ

লোচনায় কখনোই সৎ নয়, তাদের লক্ষ্য কেবল অন্যদের ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়া।4319564#

 

captcha