IQNA

গাজার পরিস্থিতি নিয়ে আমনেস্টি ইন্টারন্যাশনালের কঠোর সতর্কবার্তা

6:21 - December 08, 2025
সংবাদ: 3478568
ইকনা- আমনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব গাজার ভয়াবহ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন: আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা থেকে অনেক দূদূর সরে গেছে এবং গাজার ওপর আর মনোযোগ দিচ্ছে না।

ইকনার প্রতিবেদন, আল-আরাবি টিভির বরাতে: আমনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব আগনেস কালামার শনিবার এক বিবৃতিতে গাজার পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগেগ জানিয়ে বলেছেন, এই অঞ্চলে গণহত্যা এখনো অব্যাহত রয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে দায়ী করা থেকে পিছু হটেছে এবং গাজার পরিস্থিতির দিকে আর তাকাচ্ছে না।

তিনি আরও জানান, গাজা উপত্যকায় শিশুদের মধ্যে অপুষ্টির হার এখনো অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে রয়েছে এবং মানবিক অবস্থা অত্যন্ত ভয়াবহ।

আমনেস্টি মহাসচিব গাজায় সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধ মানবতাবিরোধী অপরাধের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে ইসরায়েলি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (ICC) নতুন মামলা দায়েরের আহ্বান জানিয়েছেন।

এদিকে, গাজা শহরের আল-জাইতুন এলাকায় ইসরায়েলি হামলায় দুই বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন। শনিবার সকাল থেকে গাজার বিভিন্ন এলাকায় দখলদার বাহিনীর হামলায় মোট পাঁচ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। 4321304#

captcha