IQNA

ইরানের ৪৮তম জাতীয় কুরআন প্রতিযোগিতার মা’আরিফ বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা

13:44 - December 08, 2025
সংবাদ: 3478571
ইকনা- ইরানের ৪৮তম জাতীয় কুরআন প্রতিযোগিতার মা’আরিফ (কুরআন, নাহজুল বালাগা ও সাহিফা সাজ্জাদিয়া) বিভাগের চূড়ান্ত পর্ব আজ শনিবার কোমে সমাপ্ত হয়েছে। ইমামজাদে সাইয়্যেদ আলী (আ.)-এর সম্মেলন কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়।

ইরানের ৪৮তম জাতীয় কুরআন প্রতিযোগিতার মাআরিফ (কুরআন, নাহজুল বালাগা ও সাহিফা সাজ্জাদিয়া) বিভাগের চূড়ান্ত পর্ব আজ শনিবার কোমে সমাপ্ত হয়েছে। ইমামজাদে সাইয়্যেদ আলী (আ.)-এর সম্মেলন কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়।

ইকনা নিউজ এজেন্সি কোম থেকে জানিয়েছে, ১০-১৬ অগ্রহায়ণ (১-৭ ডিসেম্বর) পর্যন্ত চলা এই পর্বে দেশি-বিদেশি শতাধিক প্রতিযোগী অংশ নেন।

প্রধান বিজয়ীদের তালিকা (নির্বাচিত কয়েকটি বিভাগ)

কুরআনের মাআরিফ নারী বিভাগ ১. জয়নাব আজারখশি রিহানি খোরাসানে রাজাভি ২. সুমাইয়া গোলামি খারকশি মাজানদারান ৩. জাহরা মাহমুদি তেহরান

কুরআনের মাআরিফ আন্তর্জাতিক নারী ১. ইবতিসাম আলী আল-আবরাস সিরিয়া ২. ফাতেমা সাবেরি আফগানিস্তান ৩. জাহরা শুঐব নাইজেরিয়া

কুরআনের মাআরিফ পুরুষ বিভাগ ১. সাইয়্যেদ আলী সালেহজাদ মাজানদারান ২. সাবের সাদেকি কান্দুলে কারমানশাহ ৩. হোসাইন মাহমুদি আহাঙ্গারি তেহরান

কুরআনের মাআরিফ আন্তর্জাতিক পুরুষ ১. আব্বাস দানিশ ভারত ২. আত-তাইয়েব সুসাল মাহামাত চাদ ৩. মুহাম্মাদ হানাফি (ইন্দোনেশিয়া) ও আলী আকা সাফারি (আফগানিস্তান) যৌথ

নাহজুল বালাগা নারী বিভাগ ১. মাসুমে দানিয়ালি মারকাযি প্রদেশ ২. মাসুমে আসলানবিগি কাজভিন ৩. ফাতেমা আজমুদে খোরাসানে শোমালি

নাহজুল বালাগা পুরুষ বিভাগ ১. আলী সুখকি ফার্স ২. মুহাম্মাদ জাওয়াদ রুস্তামি কোম ৩. সাইয়্যেদ রিজা কাজেমি মাজানদারান

সাহিফা সাজ্জাদিয়া নারী বিভাগ ১. মরিয়ম শোকরানি কুশকি ইস্ফাহান ২. ওলিয়া খানবাবাই গিলান

সাহিফা সাজ্জাদিয়া পুরুষ বিভাগ ১. গোলামহোসাইন ফাতেহি চাহারমাহাল ও বখতিয়ারি ২. হামিদ শামসি মারকাযি

এছাড়া আহলে সুন্নাত ভাই-বোন, আন্তর্জাতিক ও বিভিন্ন প্রদেশের প্রতিযোগীদের মধ্যে আরও অনেকে পুরস্কৃত হয়েছেন।

আগামীতে তিলাওয়াত, হিফজ ও অন্যান্য বিভাগের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। 4321336#

 

captcha