IQNA

তিন মিশরীয় বোনের স্মরণে কুরআন প্রতিযোগিতার আয়োজন

12:02 - December 24, 2025
সংবাদ: 3478662
ইকনা- মিশরের মেনুফিয়া প্রদেশে রমজান মাসে তিন কন্যাশিশুর স্মরণে কুরআন হিফজ ও তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই তিন বোন গ্যাসে দম বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছিলেন।

ইকনার প্রতিবেদন অনুসারে, আল-ওয়াতানের বরাতে জানা যায়, মেনুফিয়া প্রদেশের শিবিন আল-কুম শহরের অধীনস্থ কফর শিনওয়ান গ্রামের বাসিন্দারা গ্যাসে দম বন্ধ হয়ে মারা যাওয়া তিন কন্যাশিশুর স্মরণে কুরআন হিফজ ও তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করছেন।

এই প্রতিযোগিতা জান্নাতের পাখি নামে রমজান মাসে অনুষ্ঠিত হবে এবং এটি তিন বোনের পরিবারের প্রতি সমাজের সংহতি ও সমবেদনার প্রকাশ। বাড়িতে গ্যাসে দম বন্ধ হয়ে তারা মৃত্যুবরণ করেছিলেন।

এই প্রতিযোগিতায় সমাজের ব্যাপক অংশগ্রহণ দেখা যাচ্ছে, যার উদ্দেশ্য কল্যাণ ও সৎকর্মের প্রসার এবং শিশুদের আল্লাহর কিতাব হিফজে উৎসাহিত করা।

প্রতিযোগিতার অন্যতম আয়োজক মুহাম্মাদ আল-আরাবী আল-ওয়াতান পত্রিকাকে বলেন, ঘটনার সূচনা হয় যখন এই তিন মেয়ের মা সামাজিক মাধ্যমে কুরআন প্রতিযোগিতা সম্পর্কিত একটি পোস্টে মন্তব্য করেন: আল্লাহ আপনাকে হেফাজত করুন, শায়খ মুহাম্মাদ। আল্লাহর কসম, এটি একটি সুন্দর আয়োজন। আমার মেয়ে এবার অর্ধেক কুরআন হিফজ করে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু সে সুযোগ পায়নি।

তিনি জোর দিয়ে বলেন, এই তিন বোনের সম্মানে কুরআন মহা-প্রতিযোগিতার আয়োজক কমিটি এর নাম জান্নাতের পাখি রাখার সিদ্ধান্ত নিয়েছে যাতে তাদের স্মৃতি চিরস্থায়ী হয়।

আল-আরাবী বলেন, কোনো ভাষাই পরিবারের হৃদয়ে থাকা দুঃখ-কষ্টের মহিমা বর্ণনা করতে পারে না। আমরা বিশ্বাস করি যে, তোমাদের ধৈর্যের বিনিময়ে মহান আল্লাহর পুরস্কার মহান, তোমরা মেয়েদেরকে আল্লাহর বান্দা মনে করো এবং এই তিন মেয়ের জান্নাতে অংশ বড় ও উত্তম এবং তাদের মর্যাদা আমাদের প্রতিপালকের কাছে অতি উচ্চ।

তিনি স্মরণ করিয়ে দেন, এই প্রতিযোগিতা প্রতি বছর রমজানে হাফেজদের সম্মানার্থে অনুষ্ঠিত হয় এবং এটি কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের অধীন নয়; গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত উদ্যোগে এটি আয়োজিত হয়।

মুহাম্মাদ আল-আরাবী আরও জানান, বিজয়ীদের জন্য মূল্যবান পুরস্কার রাখা হয়েছেযার মধ্যে প্রথম স্থান অধিকারীদের জন্য উমরাহ যাত্রাও অন্তর্ভুক্ত। রমজানের শেষ দিকে শ্রেষ্ঠদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এই দুর্ঘটনায় কফর শিনওয়ান গ্রামের বাসিন্দা তিন বোন১০ বছরের আহদা, ৮ বছরের হুদা এবং ৫ বছরের মাওদাবাড়ির বাথরুমে গোসলের সময় গ্যাসে দম বন্ধ হয়ে মারা যান। তাদের তাৎক্ষণিকভাবে শিবিন আল-কুমের শিক্ষণ হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তারা প্রাণ হারান। 4324626#

 

captcha