
গতকাল (মঙ্গলবার) আল-কুদসের উত্তরে অবস্থিত কালান্দিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর সর্বশেষ অভিযানের খবর কভার করার সময় তিনি গুলিবিদ্ধ হন। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে।
প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার ইসরাইলি বাহিনী কালান্দিয়া শিবিরের সব মহল্লায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং অভিযানের সময় বেশ কয়েকজন ফিলিস্তিনি যুবককে গ্রেফতার করেছে। অভিযানে অংশ নেওয়া সামরিক বুলডোজারগুলো শিবিরের আশপাশের একাধিক বাণিজ্যিক স্থাপনা গুঁড়িয়ে দেয়।
এছাড়া একই দিনে অভিযানের সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করা হয়, যা সংবাদকর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে আহত নারী সাংবাদিক নাকা হামেদ
বিশ্লেষকদের মতে, কালান্দিয়া এলাকায় ইসরাইলের চলমান বৃহৎ বসতি স্থাপন প্রকল্প উত্তর আল-কুদসকে রামাল্লাহ এবং এর ফিলিস্তিনি আশপাশের অঞ্চল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার একটি কৌশলগত উদ্যোগ। এই প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবেই সাম্প্রতিক অভিযানগুলো জোরদার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, নাকা হামেদ গত ১৫ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। তিনি রিপোর্টিং, সম্পাদনা ও কনটেন্ট নির্মাণে অভিজ্ঞ একজন সাংবাদিক, যিনি ফিলিস্তিনের রাজনৈতিক ও মানবিক সংকট নিয়ে কাজ করার ক্ষেত্রে বিশেষভাবে পরিচিত। প্রেস টিভিতে যোগদানের আগে তিনি একাধিক স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন এবং দখলদারিত্বের মানবিক প্রভাব তুলে ধরতে প্রামাণ্যচিত্র ও ধারাবাহিক নির্মাণেও অবদান রেখেছেন।
বিরজেইত বিশ্ববিদ্যালয় থেকে মিডিয়া ও সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক এবং আরব সমকালীন চিন্তাধারা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী নাকা হামেদ তার সাহসী ও মানবিক প্রতিবেদনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনিদের বাস্তবতা তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।# পার্সটুডে