
আরব নিউজের বরাত দিয়ে ইকনা জানায়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ক্রিসমাস উপলক্ষে ভারতে যেসব নাশকতামূলক ঘটনা ঘটেছে, তা মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার পাশাপাশি গভীর উদ্বেগের কারণ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহের আন্দ্রাবি বিবৃতিতে ক্রিসমাসের সময় ভারতে মুসলিমদের বিরুদ্ধে ঘটে যাওয়া নাশকতা ও সহিংসতার মূল্যায়ন তুলে ধরেন এবং জোর দিয়ে বলেন, দেশটিতে সংখ্যালঘুদের উপর চাপ সৃষ্টি অত্যন্ত উদ্বেগজনক।
বিবৃতিতে ক্রিসমাসের সময় ঘটে যাওয়া নিন্দনীয় নাশকতামূলক কর্মকাণ্ডের পাশাপাশি ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় মুসলিমদের লক্ষ্য করে চালানো প্রচারণার প্রতি ইঙ্গিত করা হয়েছে।
এছাড়া, মুসলিমদের বাড়িঘর ভাঙচুর এবং তাদের বিরুদ্ধে বারবার ঘটে যাওয়া ঘটনাগুলো দেশটির মুসলিম সম্প্রদায়ের মাঝে ভয় ও প্রান্তিকতার অনুভূতি আরও বাড়িয়ে দিচ্ছে বলে উল্লেখ করা হয়।
আন্দ্রাবি জোর দিয়ে বলেন, এ ধরনের ঘটনার সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যেন, ভারতে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোর মৌলিক অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। 4325786#