IQNA

মৌরিতানিয়ার রেডিওতে কুরআন তিলাওয়াতের রেকর্ডিং শুরু

13:51 - January 21, 2026
সংবাদ: 3478775
ইকনা- মৌরিতানিয়ার রেডিওতে ওয়ারশ ও কালুন রেওয়ায়েত অনুসারে তিনটি মুরত্তাল কুরআনের রেকর্ডিং ও প্রযোজনার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মৌরিতানিয়ান নিউজ এজেন্সির বরাত দিয়ে ইকনা জানায়, ২০২৬ সালে (১৪৪৭ হিজরী) রেডিও কুরআন মৌরিতানিয়া ও স্যাটেলাইট চ্যানেল “মাহজারা”র যৌথ উদ্যোগে অডিও-ভিজ্যুয়াল কুরআন প্রযোজনার বিশেষ প্রকল্পের অংশ হিসেবে এই তিনটি কুরআন রেকর্ড করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কুরআন রেকর্ডিংয়ে অংশগ্রহণকারী ক্বারীরা উপস্থিত ছিলেন এবং ওয়ারশ ও কালুন রেওয়ায়েতে তাদের তিলাওয়াতের নমুনা পেশ করেন।

অনুষ্ঠানে মৌরিতানিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা সাইয়্যেদ আহমাদ ওলদ আন-নিনি, রেডিও মৌরিতানিয়ার মহাপরিচালক সাইয়্যেদ মুহাম্মাদ আবদুল কাদির ওলদ আল-আলাদাহ, রেডিওর অন্যান্য কর্মকর্তা এবং রেডিও কুরআন ও স্যাটেলাইট চ্যানেল মাহজারার বৈজ্ঞানিক কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।

রেডিও কুরআন মৌরিতানিয়া ও স্যাটেলাইট চ্যানেল মাহজারার বৈজ্ঞানিক কাউন্সিলের সেক্রেটারি জেনারেল সাইয়্যেদ মুহাম্মাদ আল-আমিন ওলদ আত-তালিব উসমান বলেন, এই অনুষ্ঠান রেডিও মৌরিতানিয়ার কুরআন প্রযোজনা ও আল্লাহর বিশেষ বান্দাদের সেবায় অবদানকে সামনে নিয়ে আসার একটি সুযোগ।

তিনি আরও বলেন, পূর্ববর্তী কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শীর্ষ ক্বারীরা একটি বিশেষজ্ঞ কমিটির মূল্যায়নের পর এই প্রকল্পে নির্বাচিত হয়েছেন। রেডিও কুরআনের বৈজ্ঞানিক কাউন্সিলের সদস্যদের মধ্যে যারা কুরআন রেকর্ড করতে আগ্রহী, তারাও এতে অংশ নিতে পারবেন।

কুরআন রেকর্ডিং কমিটির সদস্য সাইয়্যেদ শেখ ওলদ আশ-শেখ আহমাদ বলেন, এই অনুষ্ঠান আল্লাহর কিতাবের হাফেজদের জন্য একটি বিরল ঘটনা। কুরআন ও কুরআনী কর্মীদের প্রতি যত্নশীলতা সমাজ সংরক্ষণ, ঐক্য ও সামাজিক সংহতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

captcha