IQNA

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত; দুই শহীদ ও একাধিক আহত

12:47 - January 30, 2026
সংবাদ: 3478812
ইকনা- গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘনের ধারাবাহিকতায় ইসরায়েলি শাসকগোষ্ঠীর যুদ্ধবিমান হামলায় দুইজন শহীদ এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

ইকনা’র প্রতিবেদনে আলজাজিরার বরাতে জানানো হয়েছে, গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনী নতুন করে হামলা চালিয়েছে।

আল-আকসা শহীদ হাসপাতালের একটি চিকিৎসা সূত্র জানায়, গাজার কেন্দ্রীয় অংশে অবস্থিত আল-মাগাজি শরণার্থী শিবিরে বেসামরিক নাগরিকদের একটি সমাবেশ লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান বোমাবর্ষণ করলে দুইজন শহীদ হন এবং আরও বেশ কয়েকজন আহত হন।

এদিকে, দক্ষিণ গাজার রাফাহ শহরের উত্তরে অবস্থিত ‘মোরাগ’ অক্ষের আশপাশে ইসরায়েলি সামরিক যান ও অস্ত্র থেকে ভারী ও লাগাতার গুলিবর্ষণের খবর পাওয়া গেছে।

একই সময়ে, দখলদার বাহিনী রাফাহ শহরে আবাসিক ভবন বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করছে এবং ইসরায়েলি ট্যাংকগুলো শহরের উত্তর-পশ্চিমাঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি ট্যাংকগুলো দক্ষিণ গাজার খান ইউনুস শহরের পূর্বাঞ্চলেও গোলাবর্ষণ করেছে। 4331067#

captcha