IQNA

ইমাম হুসাইন (আ.)-এর রওজায় ১৫ই শাবান + ছবি

8:51 - February 05, 2026
সংবাদ: 3478848
ইকনা- ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র রওজা হযরত সাহেবুজ্জামান (আ.)-এর জন্মবার্ষিকী ও নিমে শাবানের তথা শাবে বরাত উপলক্ষে যায়ের ও আশেকদের ভিড়ে পরিপূর্ণ হয়ে উঠেছে।

ইকনা জানায়, কারবালায় ইমাম হুসাইন (আ.)-এর রওজা নিমে শাবানের আনন্দময় পরিবেশে ভক্তদের পদচারণায় মুখরিত হয়েছে। লাখ লাখ যায়ের দেশ-বিদেশ থেকে এসে ইমাম মাহদী (আ.)-এর জন্মদিন উদযাপন করছেন এবং রওজার পবিত্র স্থানে দোয়া, মুনাজাত ও জিকিরে মশগুল ছিলেন।

রওজার সাহন ও রওজাগুলো আলোকসজ্জা, পতাকা ও বিশেষ সাজসজ্জায় সজ্জিত হয়ে এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ তৈরি করেছে। যায়েররা ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র জিয়ারতের পাশাপাশি হযরত সাহেবুজ্জামান (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ পাঠে অংশ গ্রহণ করেছেন। 4332412#

 
captcha