
জিও নিউজের বরাত দিয়ে ইকনা জানায়, শুক্রবার বিকেলে (১৭ ফেব্রুয়ারি পাকিস্তান সময়) ইমাম বারগাহ এলাকার শিয়া হুসাইনিয়ায় এই শক্তিশালী বিস্ফোরণ ঘটে।
ইসলামাবাদ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা আরিফ মেমন এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে, আত্মঘাতী হামলায় শহিদের সংখ্যা ২৪ জনে দাঁড়িয়েছে এবং কমপক্ষে ১০০ জন আহত হয়েছেন।
আহতদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (PIMS)-এ চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।
এই হামলা কয়েকদিন আগে বেলুচিস্তানে বেলুচ লিবারেশন আর্মি (BLA)-এর চালানো মারাত্মক হামলার পর ঘটল—যেখানে ৩৬ জন বেসামরিক নাগরিক (নারী ও শিশুসহ) এবং ২২ জন নিরাপত্তা কর্মী শহিদ হন।
টাইমস ইসলামাবাদ জানিয়েছে: ৬ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার বিকেলে তরলাই কালান এলাকার ইমাম বারগাহ, হুসাইনিয়া ও খাদিজাতুল কুবরা মসজিদে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, এক আত্মঘাতী হামলাকারী এই শিয়া ধর্মীয় স্থানের প্রধান ফটকে বিস্ফোরক বহন করে বিস্ফোরণ ঘটায়। 4332634#