IQNA

20:45 - February 06, 2026
সংবাদ: 3478855

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে

ইকনা - পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শিয়া হুসাইনিয়ায় সংঘটিত ভয়াবহ আত্মঘাতী হামলায় শহিদের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ১৬৯ জন।

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছেইকনা জানায়, পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে: ইসলামাবাদের তরলাই এলাকায় অবস্থিত «খাদিজাতুল কুবরা» মসজিদ ও হুসাইনিয়ায় জুমার নামাজের সময় এই বিস্ফোরণ ঘটে।

ইসলামাবাদ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, হামলায় এখন পর্যন্ত ৩১ জন শহিদ এবং ১৬৯ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (PIMS)-এ স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এটি আত্মঘাতী হামলা ছিল, তবে বিস্ফোরক পূর্বপরিকল্পিতভাবে স্থাপন করা হয়েছিল কি না—তা তদন্ত করে দেখা হচ্ছে।

এই হামলা পাকিস্তানে শিয়া সম্প্রদায়ের ওপর চলমান সহিংসতার নতুন একটি অধ্যায়। 4332675#

captcha