IQNA

ইউনিসেফ: ২০২৬ সালের শুরু থেকে গাজায় ৩৭ ফিলিস্তিনি শিশু শহীদ

13:02 - February 08, 2026
সংবাদ: 3478865
ইকনা- জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, চলতি বছরের (২০২৬) শুরু থেকে গাজা উপত্যকায় ৩৭ ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছে।

ইকনা নিউজ এজেন্সির প্রতিবেদন, মিডল ইস্ট নিউজ সূত্রে: ইউনিসেফ জানিয়েছে, গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেও চলতি বছরের শুরু থেকে ৩৭ ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছে।

গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি শিশুদের পরিস্থিতি নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে ইউনিসেফ জানিয়েছে, জানুয়ারি মাসে পশ্চিম তীরে ২ শিশু শহীদ এবং আরও ২৫ শিশু আহত হয়েছে।

ইউনিসেফের মতে, গাজার অনেক শিশুর জন্য পরিস্থিতি এখনো প্রাণঘাতী।

সংস্থাটি জানিয়েছে, শিশুরা এখনো বিমান হামলার যন্ত্রণা সহ্য করছে এবং স্বাস্থ্য ব্যবস্থা, পানি সরবরাহ ও শিক্ষা ব্যবস্থার পুরোপুরি ভেঙে পড়ার কারণে চরম কষ্টের মধ্যে রয়েছে।

ইউনিসেফ গাজায় শিশুদের দুর্ভোগ অবসান এবং যুদ্ধবিরতির স্থায়িত্বের ওপর জোর দিয়েছে। 4332853#

captcha