
ইকনা জানায়, হযরত আয়াতুল্লাহ খামেনেয়ীর কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের বরাতে—এই অনুমোদন আজ দেওয়া হয়েছে। বিচার বিভাগের প্রধান হজ্জতুল ইসলাম ওয়াল মুসলিমীন গোলাম হোসেইন মোহসেনী এজেই এক চিঠিতে শাবান মাসের পবিত্র দিনাবলী (আইয়াদে শাবানিয়া) ও ইরান ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে এই ২ হাজার ১০৮ জন বন্দীর সাজা মাফ, হ্রাস বা রূপান্তরের অনুরোধ জানিয়েছিলেন।
এই বন্দীরা সাধারণ ও বিপ্লবী আদালত, সশস্ত্র বাহিনীর বিচার বিভাগ এবং সরকারি তদন্ত আদালতে দণ্ডিত হয়েছিলেন।
হযরত আয়াতুল্লাহ খামেনেয়ী বিচার বিভাগের প্রধানের এই অনুরোধ মঞ্জুর করেছেন। 4333684#