IQNA

পবিত্র শাবান মাস ও দশম ফজর উপলক্ষে: 

ইরানের সর্বোচ্চ নেতা ২১০৮ জনের সাজা মাফ বা হ্রাসের অনুমোদন দিয়েছেন

13:34 - February 11, 2026
সংবাদ: 3478882
ইকনা-  ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ খামেনেয়ী বিচার বিভাগের প্রধানের অনুরোধে ২ হাজার ১০৮ জনের সাজা মাফ, হ্রাস বা রূপান্তরের অনুমোদন দিয়েছেন।

ইকনা জানায়, হযরত আয়াতুল্লাহ খামেনেয়ীর কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের বরাতে—এই অনুমোদন আজ দেওয়া হয়েছে। বিচার বিভাগের প্রধান হজ্জতুল ইসলাম ওয়াল মুসলিমীন গোলাম হোসেইন মোহসেনী এজেই এক চিঠিতে শাবান মাসের পবিত্র দিনাবলী (আইয়াদে শাবানিয়া) ও ইরান ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে এই ২ হাজার ১০৮ জন বন্দীর সাজা মাফ, হ্রাস বা রূপান্তরের অনুরোধ জানিয়েছিলেন।

এই বন্দীরা সাধারণ ও বিপ্লবী আদালত, সশস্ত্র বাহিনীর বিচার বিভাগ এবং সরকারি তদন্ত আদালতে দণ্ডিত হয়েছিলেন।

হযরত আয়াতুল্লাহ খামেনেয়ী বিচার বিভাগের প্রধানের এই অনুরোধ মঞ্জুর করেছেন। 4333684#

captcha