IQNA

ইমাম হুসাইন (আ.)-এর রওজায় নতুন মিনার নির্মাণের ঘোষণা

9:11 - February 12, 2026
সংবাদ: 3478891
ইকনা- ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র রওজার উন্নয়ন প্রকল্প বিভাগ রওজার চারপাশে নতুন একটি মিনার নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে।

ইকনা জানায়, আস্তানে কুদস হুসাইনির উন্নয়ন প্রকল্প বিভাগ জানিয়েছে: খুব শিগগিরই ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র সাহনের চারপাশে একটি নতুন মিনার নির্মাণের কাজ শুরু হবে।

এই মিনারের উচ্চতা হবে ৮০ মিটার। এটি রওজায় প্রবেশকারী যায়েরদের জন্য একটি দিকনির্দেশক ও প্রতীকী চিহ্ন হিসেবে কাজ করবে।

আস্তান হুসাইনির উন্নয়ন বিভাগের প্রধান হুসাইন রেজা মাহদি এ প্রসঙ্গে বলেন: আস্তানে কুদস হুসাইনি আগামী পর্যায়ে পবিত্র সাহনকে ঘিরে রাখা বড় দেয়ালের উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে নতুন একটি মিনার নির্মাণ শুরু করবে।

তিনি আরও বলেন: এই মিনার ইসলামী স্থাপত্যশৈলী অনুসারে এবং পবিত্র সাহনের বর্তমান নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মিত হবে।

এই উদ্যোগ রওজার উন্নয়নমূলক ও সেবামূলক প্রকল্পসমূহের অংশ—যার লক্ষ্য পবিত্র সাহনের সম্প্রসারণ এবং যায়েরদের চলাচল সহজ করা।

হুসাইন রেজা মাহদি আরও জানান: বাইনুল হারামাইন এলাকায় উন্নয়ন কাজ খুব শিগগিরই শুরু হবে এবং আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন হবে।

তিনি বলেন: এই কাজ যায়েরদের চলাচলে কোনো প্রভাব ফেলবে না—কারণ সব উন্নয়ন কাজ দুটি ভূগর্ভস্থ তহখানার মাধ্যমে সম্পন্ন হবে।

ইঞ্জিনিয়ার মাহদি বলেন: এই প্রকল্প ইমাম হুসাইন (আ.)-এর সাহনের ব্যাপক উন্নয়ন কর্মসূচির অংশ এবং এতে দুটি ভূগর্ভস্থ তহখানা নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ্য, আস্তানে কুদস হুসাইনি প্রতি বছর যায়েরদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ ও অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। 4334067#

 

captcha