
ইকনা (আন্তর্জাতিক কুরআন সংবাদ সংস্থা)-এর প্রতিবেদন অনুসারে, আল-সুমারিয়া নিউজ (السومرية نيوز)-এর উদ্ধৃতিতে জানা যায়:
ইরাকের পার্লামেন্টের কয়েকজন সংসদ সদস্য এবং দেশের বিপুল সংখ্যক নাগরিকের আবেদন ও অভিযোগের পরিপ্রেক্ষিতে মিডিয়া কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। সিরিয়ালটি রমজান মাসে ইরাকের MBC চ্যানেল থেকে প্রচারিত হওয়ার কথা ছিল।
মিডিয়া ও যোগাযোগ কমিশনের বোর্ড সদস্য মাহমুদ আর-রাবিয়ী তার এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন:
“২০০৪ সালের নির্দেশ নং ৬৫-এর ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত নির্দেশ অনুসারে কমিশন বাধ্য যে, যেকোনো কনটেন্ট যাতে সামাজিক মূল্যবোধের অবমাননা, নারীর মর্যাদায় আঘাত, সম্প্রদায়িক বিভেদ উস্কানি বা জাতীয় ঐক্যের ক্ষতি হয়—তা প্রচার থেকে বিরত রাখতে।”
এই সিদ্ধান্তের পর ইরাকের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলো এটিকে স্বাগত জানিয়েছে এবং বলেছে যে, রমজানের মতো পবিত্র মাসে এ ধরনের কনটেন্ট প্রচারিত হলে সমাজে নেতিবাচক প্রভাব পড়ত। 4335488