IQNA

মসজিদুল আকসায় রমজানের প্রথম রাতে হাজার হাজার ফিলিস্তিনি নামাজে শরিক

0:34 - February 20, 2026
সংবাদ: 3478939
ইকনা- পবিত্র রমজান মাসের প্রথম রাতে ইসরায়েলি দখলদার বাহিনীর কঠোর নিরাপত্তা বিধিনিষেধ সত্ত্বেও হাজার হাজার ফিলিস্তিনি মসজিদুল আকসায় নামাজ আদায় করেছেন।

ইকনা জানায়, ফিলিস্তিনি গণমাধ্যমের বরাতে—রমজানের আগমনের সঙ্গে সঙ্গে ইসরায়েলি বাহিনী অধিকৃত কুদস শহরের প্রবেশপথ ও মসজিদুল আকসার আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। তবুও বুধবার সন্ধ্যায় হাজার হাজার ফিলিস্তিনি নামাজি মসজিদুল আকসার প্রাঙ্গণে উপস্থিত হয়ে এশা ও তারাবিহ নামাজ আদায় করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার বাহিনী পশ্চিম তীরের ফিলিস্তিনিদের মসজিদুল আকসায় প্রবেশে বাধা দেয়। অধিকৃত কুদসের ফিলিস্তিনি নাগরিকদের জন্যও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয় এবং শহরের রাস্তায় একাধিক চেকপয়েন্ট স্থাপন করা হয়।

গণমাধ্যম জানিয়েছে, দখলদারদের দমনমূলক পদক্ষেপ ও বিধিনিষেধ সত্ত্বেও নামাজিরা রমজানের ইবাদত অব্যাহত রাখেন এবং মসজিদুল আকসায় নামাজ আদায় করেন।

প্রত্যাশা করা হচ্ছে, পুরো রমজান মাসজুড়ে মসজিদুল আকসায় নামাজিদের উপস্থিতি ব্যাপক হবে।

এদিকে মসজিদুল আকসার খতিব শেখ একরামা সাবরি পূর্বেই সতর্ক করে বলেছিলেন, ইসরায়েলের চরমপন্থী সরকারের নীতি ও পদক্ষেপের কারণে এবার রমজানে মসজিদুল আকসায় নামাজিদের সংখ্যা কমে যেতে পারে।

তিনি জোর দিয়ে বলেন: দখলদাররা কুদস শহরকে ইহুদিকরণের যে প্রকল্প চালাচ্ছে, তার অংশ হিসেবে সিলওয়ান ও শেখ জাররাহ এলাকার ওপর মনোযোগ দিয়ে মসজিদুল আকসাকে ঘিরে ফেলা ও তার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। 4335549#

 

captcha