IQNA

রমজানের প্রথম রাতে শুরু হলো তৃতীয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা «ও রত্তিল» + ভিডিও

23:49 - February 21, 2026
সংবাদ: 3478942
ইকনা- পবিত্র রমজান মাসের প্রথম রাতে থাকলাইন স্যাটেলাইট চ্যানেল থেকে তৃতীয় আন্তর্জাতিক টেলিভিশন কুরআন প্রতিযোগিতা «ও রত্তিল»-এর উদ্বোধন হয়েছে।

ইকনা জানায়, এই প্রতিযোগিতা বুধবার রাতে—রমজানের প্রথম রাতে—শুরু হয়েছে। প্রতি রাত ৯:৩০ মিনিটে (মক্কার সময়) চ্যানেলে সম্প্রচারিত হবে। পরদিন সকাল ৯টায় (মক্কার সময়) এর পুনঃপ্রচার হবে।

প্রতিযোগিতার উপস্থাপক ও সম্পাদক আহমাদ নাজাফ বলেন: প্রতি আট দিন অন্তর বিচারক প্যানেল পরিবর্তন করা হবে। এর ফলে বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ও শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ বাড়বে এবং বিভিন্ন অভিজ্ঞতা কাজে লাগানো যাবে।

প্রথম আট দিনের বিচারক প্যানেলে রয়েছেন:

  • শেখ মুনির আকলা (সিরিয়া) — স্বর ও আওয়াজ বিচারক
  • আহমাদ আব্দুল হাকিম (মিসর) — ওকফ ও ইবতিদা বিচারক
  • জাফর আলাভি (ইরাক) — তাজবিদ বিচারক
  • আব্বাস আনজাম (ইরান) — লহন (সুরেলা পাঠ) বিচারক

এদিকে থাকলাইন চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক পর্বে অংশগ্রহণের জন্য এখনো নাম লেখানো চলছে। আগ্রহীরা নিজের তিলাওয়াতের একটি অংশ (মুরত্তাল) রেকর্ড করে ওয়াটসঅ্যাপ নম্বর «০০৯৮৯৯৯৯৯১৪৩২০»-এ পাঠাতে পারেন।4335747#

 

captcha