
হিজবুল্লাহর উপ-মহাসচিব শেখ নাঈম কাসেম পূর্বেই এ বিষয়ে সংগঠনের অফিসিয়াল অবস্থান ব্যাখ্যা করেছেন। সংগঠনের সূত্র জানিয়েছে: “ইরানে হামলা হলে আমরা সব ধরনের সমর্থন দেব। কোনো নির্দিষ্ট সামরিক হস্তক্ষেপের কথা এখনও চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি, তবে সব সম্ভাবনা খোলা রয়েছে।”
সূত্রগুলো আরও বলেছে যে, কিছু পক্ষ বর্তমান পরিস্থিতির অপব্যবহার করে হিজবুল্লাহর ওপর চাপ সৃষ্টি করতে এবং বিভ্রান্তিকর বর্ণনা ছড়াতে চাইছে।
এদিকে ফ্রান্স প্রেস (AFP) দাবি করেছে যে, হিজবুল্লাহর একজন “দায়িত্বশীল সূত্র” বলেছেন: “যদি আমেরিকার হামলা সীমিত হয়, তাহলে আমরা হস্তক্ষেপ করব না। কিন্তু যদি লক্ষ্য ইরানের শাসনব্যবস্থা উৎখাত করা হয়, তাহলে আমরা অবশ্যই হস্তক্ষেপ করব।”
হিজবুল্লাহর সূত্রগুলো এ ধরনের বক্তব্যকে অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে। 4336935#