IQNA

নেদারল্যান্ডসে নীরব মিছিল: মিনাব প্রাথমিক বিদ্যালয়ে হামলার প্রতিবাদ

9:24 - April 19, 2026
সংবাদ: 3479075
ইকনা- নেদারল্যান্ডসে বসবাসরত একদল ইরানি নাগরিক, মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন দেশের নাগরিকরা হেগ শহরে নীরব মিছিলের মাধ্যমে ইরানের মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে সংঘটিত প্রাণঘাতী হামলার প্রতিবাদ জানিয়েছেন এবং নিহতদের স্মরণ করেছেন।

ইকনা’র বরাতে ‘আল-আলাম’ জানায়, পরিবার, শিশু ও নাগরিক অধিকারকর্মীদের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা হাতে স্কুলব্যাগ নিয়ে এই মর্মান্তিক ঘটনার ভুক্তভোগীদের প্রতি সংহতি প্রকাশ করেন।

আয়োজকরা জানান, এই প্রতিবাদ কর্মসূচির লক্ষ্য ছিল এই নৃশংস ঘটনার দায়ীদের নিন্দা করা, নিহতদের স্মৃতি জাগ্রত রাখা এবং এই মানবিক বিপর্যয়ের প্রতি বিশ্বজনমতের দৃষ্টি আকর্ষণ করা।

মিছিলটি হেগ শহরের ‘ল্যাং ফোরহাউট’ এলাকা থেকে শুরু হয়ে ‘টুর্নুইফেল্ড’ ও ‘ল্যাং ফাইফারবার্গ’ এলাকা অতিক্রম করে পুনরায় শুরুর স্থানে ফিরে আসে। পুরো পথজুড়ে নীরবতা এবং শিশুদের সক্রিয় উপস্থিতি কর্মসূচিতে গভীর আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

এই কর্মসূচির একটি বিশেষ দিক ছিল শিশুদের হাতে প্রতীকীভাবে মিছিলের নেতৃত্ব তুলে দেওয়া। আয়োজকদের মতে, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সহমর্মিতা, স্মরণ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানের শেষাংশে অংশগ্রহণকারীরা নিহত শিক্ষার্থীদের নাম পাঠ করে তাদের স্মরণ করেন এবং এই ঘটনার তদন্ত, দোষীদের শাস্তি ও ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

4346908

captcha