IQNA

সেনেগালে আফ্রিকান দেশগুলোর জন্য কুরআন ও সুন্নাহ প্রতিযোগিতা

14:57 - April 24, 2026
সংবাদ: 3479083
ইকনা- আফ্রিকার বিভিন্ন দেশের অংশগ্রহণে কুরআন ও সুন্নাহ বিষয়ক বার্ষিক প্রতিযোগিতার দ্বিতীয় আসর আগামী মে মাসে সেনেগালে অনুষ্ঠিত হবে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ১৪৪৭ হিজরির ৬ থেকে ১১ জিলকদ (৪ থেকে ৯ মে) পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এটি সৌদি আরবের দূতাবাসের ধর্মীয় শাখার উদ্যোগে এবং সেনেগালের ওয়াকফ কর্তৃপক্ষের সহযোগিতায় আয়োজন করা হচ্ছে।

এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো—আফ্রিকার মুসলমানদের মধ্যে কুরআন ও সুন্নাহ হিফজে উৎসাহিত করা, এর অর্থ ও শিক্ষার প্রতি মনোযোগ বাড়ানো, ইসলামী মূল্যবোধ জাগ্রত করা এবং সৎ কাজে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করা। পাশাপাশি একটি মধ্যপন্থী ও আদর্শভিত্তিক প্রজন্ম গড়ে তোলাও এর অন্যতম উদ্দেশ্য।

এই প্রতিযোগিতায় আফ্রিকার ৫৩টি দেশ থেকে প্রায় ১০০ জন প্রতিযোগী অংশ নেবেন। এটি তরুণ প্রজন্মের সঙ্গে কুরআন ও সুন্নাহর সম্পর্ক জোরদার এবং মেধাবী হাফেজ ও ইসলামী জ্ঞানচর্চাকারীদের চিহ্নিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিযোগিতাটি দুইটি প্রধান বিভাগে অনুষ্ঠিত হবে—কুরআন হিফজ এবং সুন্নাহ হিফজ। কুরআন বিভাগে চারটি শাখা রয়েছে: পূর্ণ কুরআন দশ কিরাআতে হিফজ ও সুন্দর তিলাওয়াত, পূর্ণ কুরআন হিফজসহ সঠিক তাজবিদ ও শেষ দশ পারার তাফসির, ১০ পারা হিফজ এবং ৩ পারা হিফজ।

অন্যদিকে, সুন্নাহ বিভাগে নববী হাদিস হিফজের জন্য তিনটি পৃথক শাখা নির্ধারণ করা হয়েছে।

4347960

captcha