
এই প্রতিযোগিতা সৌদি আরবের খাদেমুল হারামাইনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয়। দুই দিনব্যাপী তীব্র প্রতিযোগিতার পর ৫৩টি দেশের ১০০ জন প্রতিযোগীর তিলাওয়াত শুনে বিচারক প্যানেল তাদের সিদ্ধান্ত ঘোষণা করেন।
প্রতিযোগিতাটি সৌদি আরবের ধর্মীয় বিষয়ক, দাওয়াহ ও ইরশাদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এতে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারীরা কুরআন হিফজ ও সুন্নাহ হিফজের বিভিন্ন শাখায় প্রতিযোগিতা করেন।
সমাপ্তি অনুষ্ঠানে সৌদি আরবের ধর্মীয় বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শেখ ভার্চুয়ালি যোগ দেন। অনুষ্ঠানটি ৩০টিরও বেশি স্যাটেলাইট চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয়। মোট পুরস্কারের মূল্য ২১ লাখ সৌদি রিয়ালেরও বেশি ছিল।
এই আয়োজন আফ্রিকার যুবসমাজের মধ্যে কুরআন হিফজ ও ইসলামী মূল্যবোধ প্রচারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।