IQNA

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ২ শহীদ, ৭ জন আহত

17:14 - May 11, 2026
সংবাদ: 3479147
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ২ শহীদ, ৭ জন আহত
ইকনা (আন্তর্জাতিক কুরআন সংবাদ সংস্থা): আজ সকালে ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননের নবতিয়াহ জেলার অবা গ্রামে ২ জন শহীদ এবং ৫ জন আহত হয়েছেন।

আল-নাশরা’র প্রতিবেদন অনুসারে, এই হামলায় দুইজন নিহত এবং পাঁচজন আহত হন।

একই দিন সকালে ইসরায়েলি বিমানবাহিনী নবতিয়াহ জেলার তুল শহরে ইসলামী স্বাস্থ্য সংস্থার অধীনস্থ সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীদের লক্ষ্যবস্তু করে। এতে দায়িত্ব পালনরত দুইজন উদ্ধারকর্মী আহত হয়েছেন।

এছাড়া ইসরায়েলি বিমানবাহিনী এক ঘণ্টারও কম সময়ের মধ্যে কাফর রুমান শহরে দু’বার হামলা চালিয়েছে। 4351636#

captcha