ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুসারে, রবার্ট জেফ্রেস নামের এই রক্ষণশীল যাজক গত সপ্তাহান্তে ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিতর্কিত মন্তব্য করেন।
জেফ্রেস বলেন, পোপ একজন ভালো মানুষ এবং তাঁর বিশ্বাসে সৎ, কিন্তু ইরান ইস্যুতে তিনি ভুল করছেন। তিনি আরও দাবি করেন যে, ট্রাম্প পোপের চেয়ে বেশি খ্রিস্টান নেতার মতো আচরণ করছেন।
এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ইরান যুদ্ধ নিয়ে পোপ লিওর শান্তির আহ্বানের পর ট্রাম্প তাঁর সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছেন। ট্রাম্প পোপের অবস্থানকে “দুর্বল” বলে অভিহিত করেন এবং তাঁকে ইরানের পারমাণবিক হুমকি না বোঝার অভিযোগে অভিযুক্ত করেন।

পোপ লিও চতুর্দশ এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, চার্চের মিশন হলো শান্তির আহ্বান জানানো এবং সকল প্রকার পারমাণবিক অস্ত্রের বিরোধিতা করা। 4351546#