ইকনা’র বরাত দিয়ে আল-মায়াদীন জানিয়েছে, ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় (যাকে তারা ‘নিরাপত্তা ঘটনা’ বলে অভিহিত করছে) দক্ষিণ লেবাননে সাম্প্রতিক ঘণ্টাগুলোতে একজন সেনা নিহত এবং ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এই গণমাধ্যমগুলো জানায়, গত রাতে প্রথম ঘটনায় হিজবুল্লাহর একটি আত্মঘাতী ড্রোন ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। এতে একজন সেনা নিহত এবং সাতজন আহত হন।
ইসরায়েলি গণমাধ্যম আরও জানিয়েছে, দ্বিতীয় ঘটনায় দক্ষিণ লেবাননে একটি সড়কের পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে চারজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।
এদিকে ইসরায়েলি গণমাধ্যম কয়েক ঘণ্টা আগে দক্ষিণ লেবাননে আরেকটি নিরাপত্তা ঘটনার খবর দিয়েছে এবং জানিয়েছে, এটি বুধবার সকাল ও দুপুরে ঘটে যাওয়া দুটি বড় নিরাপত্তা ঘটনা থেকে আলাদা। 4359026#