ইকনা’র বরাত দিয়ে আল-কাফিল জানিয়েছে, আসতানে মোকাদ্দাস আব্বাসী যোগাযোগ ও তথ্য নিরাপত্তা বিভাগ করবালায় আশুরার দশম দিনের জিয়ারত ও ‘রকদাত তুওয়াইরিজ’ শোকানুষ্ঠানের জন্য বিশেষ নিরাপত্তা ও সেবামূলক কর্মসূচির আওতায় প্রায় ২ হাজার স্মার্ট ক্যামেরা মোতায়েন করেছে।
বিভাগের দায়িত্বশীল প্রকৌশলী মোহাম্মদ রাদ আল-আসফুর বলেন, “যাত্রীদের স্বাগত জানানোর জন্য আমাদের প্রকৌশলী দল অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে রয়েছে নজরদারি ব্যবস্থার অবকাঠামো প্রস্তুত, হরমের ভিতরে-বাইরে, রাস্তাঘাট ও আশপাশের এলাকায় ক্যামেরাগুলোর প্রযুক্তিগত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ।”
তিনি আরও বলেন, এই ব্যবস্থার উদ্দেশ্য হলো আশুরার জিয়ারত ও ‘রকদাত তুওয়াইরিজ’ অনুষ্ঠানের সময় জনসমাগম ও ভিড়ের অবস্থা মুহূর্তের মধ্যে পর্যবেক্ষণ করা, যাতে কোনো ধরনের ভিড় বা জরুরি পরিস্থিতি দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে যাত্রীদের সঠিকভাবে পরিচালনা ও বিতরণ করতে পারে।
আল-আসফুর নজরদারি ব্যবস্থার বিস্তৃতির কথা উল্লেখ করে বলেন, এই নেটওয়ার্কে প্রায় ২ হাজার স্থির ও চলমান ক্যামেরা রয়েছে, যা করবালার পুরনো শহরের এলাকা ও আশপাশে স্থাপন করা হয়েছে। এছাড়া মুখ শনাক্তকরণ, যাত্রী গণনা এবং থার্মাল ক্যামেরাও ব্যবহার করা হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন যে, এসব সরঞ্জাম সর্বাধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমর্থিত সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয় এবং যাত্রীদের নিরাপত্তা, জনসমাগম ব্যবস্থাপনা ও সেবা প্রদানের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এসব পদক্ষেপ আসতানে মোকাদ্দাস আব্বাসীর আশুরা-ই হুসাইনীর অনুষ্ঠানকে আরও সুন্দর, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য গৃহীত বিস্তৃত নিরাপত্তা ও সেবামূলক পরিকল্পনার অংশ। এই পরিকল্পনার লক্ষ্য হলো যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা, জনসমাগমের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং শোকানুষ্ঠানের সুশৃঙ্খল আয়োজন নিশ্চিত করা।4359827#