IQNA

তেল আবিবের নতুন পরিকল্পনা:  ১৩টি নতুন ইহুদি বসতি নির্মাণ

12:43 - July 04, 2026
সংবাদ: 3479405
তেল আবিবের নতুন পরিকল্পনা:  ১৩টি নতুন ইহুদি বসতি নির্মাণ
দখলদার সিওনিস্ট শাসকগোষ্ঠীর নিরাপত্তা মন্ত্রিসভা একটি উত্তেজনাকর পদক্ষেপে অধিকৃত পশ্চিম তীরের কেন্দ্রীয় অংশে ১৩টি নতুন ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেছে।

ইকনা’র প্রতিবেদনে মিডল ইস্টের বরাত দিয়ে জানানো হয়েছে, দখলদার সিওনিস্ট শাসকগোষ্ঠী অধিকৃত পশ্চিম তীরের কেন্দ্রস্থলে ১৩টি নতুন বসতি নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেছে। এদিকে জেরুজালেমের গভর্নরেট এই পদক্ষেপের ফলে পশ্চিম তীরকে টুকরো টুকরো করা এবং জেরুজালেমকে বিচ্ছিন্ন করার পরিণতি সম্পর্কে সতর্ক করেছে।

দখলদার শাসকগোষ্ঠীর চ্যানেল ৭ টেলিভিশন জানিয়েছে যে, এই বসতি নির্মাণ পরিকল্পনা ‘বেনিয়ামিন’ অঞ্চলে বাস্তবায়িত হবে। এর প্রথম পর্যায়ে আগামী মাসগুলোতে ৪ থেকে ৬টি নতুন বসতি স্থাপন করা হবে, যার জন্য কয়েক মিলিয়ন শেকেল বাজেট বরাদ্দ করা হয়েছে।

একই সময়ে জেরুজালেম গভর্নরেট এক বিবৃতিতে এই পদক্ষেপের তীব্র নিন্দা করে বলেছে: এই পরিকল্পনা একটি বৃহত্তর প্রকল্পের অংশ, যার লক্ষ্য নতুন ভৌগোলিক বাস্তবতা চাপিয়ে দেওয়া, ফিলিস্তিনি শহরগুলোর মধ্যে ভৌগোলিক যোগাযোগ বিচ্ছিন্ন করা এবং অবশেষে অধিকৃত জেরুজালেমকে তার আশপাশের এলাকা থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করা।

এই ফিলিস্তিনি প্রতিষ্ঠান আরও জানিয়েছে: অবৈধ নির্মাণকাজকে ত্বরান্বিত করা শাসকগোষ্ঠীর অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ এবং কনেসেট নির্বাচনের নিকটবর্তী সময়ের সাথে সম্পর্কিত এবং এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

এই সূত্র আরও বলেছে: গবেষণামূলক পরিসংখ্যান দেখায় যে, সাম্প্রতিক বছরগুলোতে বসতি নির্মাণের গতি অভূতপূর্বভাবে বেড়েছে। যা বার্ষিক গড় ৮টি প্রকল্প থেকে এখন বছরে কয়েক ডজনে উন্নীত হয়েছে। এর লক্ষ্য হলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ধারণাকে সম্পূর্ণরূপে ধ্বংস করা। 4361882#

captcha