ইকনা জানায়, ইরাকি গণমাধ্যমের বরাতে—আয়াতুল্লাহুল উজমা সাইয়্যেদ আলী সিস্তানীর জ্যেষ্ঠ পুত্র ও তাঁর কর্মসূচির পরিচালক আয়াতুল্লাহ সাইয়্যেদ মুহাম্মাদ রেজা সিস্তানী শহীদ নেতার দপ্তরে লিখিত বার্তায় বলেছেন: আমার পিতা আয়াতুল্লাহুল উজমা সাইয়্যেদ আলী সিস্তানীর পক্ষ থেকে শহীদ নেতার লাশের ওপর নামাজ আদায় করা উচিত ছিল, কিন্তু তাঁর শারীরিক অবস্থা ও স্বাস্থ্য এটি সম্ভব করে না।
একই প্রসঙ্গে জানা গেছে, এখন পর্যন্ত গৃহীত সিদ্ধান্ত অনুসারে আয়াতুল্লাহ সাইয়্যেদ মুহাম্মাদ তাকী হাকিম নজফ আশরাফে শহীদ নেতার লাশের ওপর নামাজে জানাজা আদায় করবেন।
তিনি মরহুম আয়াতুল্লাহ সাইয়্যেদ মুহাম্মাদ সাঈদ হাকিমের ভাই এবং নজফ আশরাফের একজন সম্মানিত আলেম, যিনি সমগ্র ইরাকে সকলের শ্রদ্ধাভাজন। 4362625#