ইকনা’র প্রতিবেদন: ইসলামী বিপ্লবের নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হুসাইনী খামেনেয়ী শহীদ মজাফফর ভাইদের মাতা হাজেরা মজাফফরের ইন্তেকালে শোকবার্তা প্রকাশ করেছেন।
নেতার শোকবার্তার পূর্ণাঙ্গ পাঠ নিম্নরূপ:
بسم الله الرحمن الرحيم
জনাব হুসাইন মজাফফর, আসসালামু আলাইকুম।
শহীদদের মহান মা, পরহেজগার ও মহীয়সী নারী — শহীদ হাসান, আলী ও রেজা মজাফফর (রাহমাতুল্লাহি আলাইহিম আজমাঈন)-এর মাতার ইন্তেকালে আপনাকে এবং অন্যান্য শোকসন্তপ্ত সদস্যবর্গ, শহীদ ও ইসলামী বিপ্লবের পরিবারবর্গকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।
এই মহীয়সী ও পরহেজগার মহিলা ইসলামী বিপ্লবের হেফাজতে বিশ্বাসী ও নিবেদিতপ্রাণ সন্তানদের লালন-পালন করে আল্লাহর উচ্চ মর্যাদা লাভ করেছেন। আশা করি, তাঁর পবিত্র আত্মা তাঁর শহীদ সন্তানদের পবিত্র আত্মার সাথে আল্লাহর রহমত ও রেজায় ডুবে থাকবে।
সাইয়্যেদ মুজতবা হুসাইনী খামেনেয়ী
4365486#