IQNA

ইরাকি আলেম সমাজ আমেরিকা-সৌদি আগ্রাসনের নিন্দা জানিয়েছে

14:55 - July 29, 2026
সংবাদ: 3479546
ইরাকি আলেম সমাজ আমেরিকা-সৌদি আগ্রাসনের নিন্দা জানিয়েছে
ইকনা’র প্রতিবেদন: ইরাকি আলেম সমাজ (জামাআত উলামা ইরাক) এক বিবৃতিতে আমেরিকা ও সৌদি আরবের যৌথ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে। এই হামলায় হাশদ আশ-শাবীর কয়েক ডজন সদস্য শহীদ ও আহত হয়েছেন।

আল-আলমের বরাত দিয়ে জানা যায়, বিবৃতিতে বলা হয়েছে: “আমরা হাশদ আশ-শাবীর সামরিক ও প্রতিরক্ষা ঘাঁটিগুলোতে পরিচালিত বর্বর বোমাবর্ষণের তীব্র নিন্দা জানাই।”

আলেম সমাজ আরও বলেছে, আক্রান্ত প্রতিষ্ঠান ও ঘাঁটিগুলো সরকারি প্রতিরক্ষা ঘাঁটি, যা দায়েশ সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে সম্মানজনক যুদ্ধের ভিত্তি ছিল।

বিবৃতিতে বলা হয়েছে: “যারা সন্ত্রাসবাদকে পরাজিত করেছে, তাদের লক্ষ্য করে হামলা এই আক্রমণের প্রকৃত উদ্দেশ্য নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। আমরা জোর দিয়ে বলি যে, আমাদের সদর দপ্তরগুলো স্থিতিশীলতা রক্ষায় প্রতিরক্ষা ও নিরাপত্তা দায়িত্ব পালন করে এবং সবসময় স্বদেশ ও তার সম্পদ রক্ষার ঢাল হিসেবে কাজ করেছে।” 4366939#

captcha