সৌদি আরবে বিভিন্ন দেশের ছয় লাখের বেশি হজযাত্রী

IQNA

ট্যাগ্সসমূহ
পবিত্র হজ শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। এবারের হজে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে এখন পর্যন্ত প্রায় ছয় লাখ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। গত বুধবার পর্যন্ত পাঁচ লাখ ৮৫ হাজার ৯৩২ হজযাত্রীর পৌঁছার কথা জানিয়েছে সৌদি বার্তা সংস্থা। হজ কমিটির পরিসংখ্যান থেকে জানা যায়, গত বুধবার মদিনায় ২৮ হাজার ৫৩১ হাজি পৌঁছেছেন এবং এখন পর্যন্ত সেখান থেকে মক্কায় গিয়েছেন চার লাখ ৭১ হাজার ৫১ জন।
সংবাদ: 3473895    প্রকাশের তারিখ : 2023/06/17