তেহরান (ইকনা): প্রতিবছর ঈদ উপলক্ষে আরব আমিরাতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত কারাবন্দিদের মুক্ত করা হয়। এবারের ঈদুল আজহায় দেশটি দুই হাজারের বেশি কারাবন্দিকে মুক্তি দিয়েছে। গত শুক্রবার আমিরাতের প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান ক্ষমা ও সহনশীলতার মনোভাব থেকে মানবিক উদ্যোগের অংশ হিসেবে তাদের মুক্তির নির্দেশ দেন। দেশটির বার্তা সংস্থা ওয়াম এ তথ্য জানায়।
সংবাদ: 3473957 প্রকাশের তারিখ : 2023/06/28