হজযাত্রীদের ২০ লাখের বেশি কোরআন উপহার

IQNA

ট্যাগ্সসমূহ
মক্কা (ইকনা): হজ শেষে ফেরার মুহূর্তে হাজিদের মধ্যে ২০ লাখের বেশি পবিত্র কোরআনের কপি বিতরণ করেছে সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ মন্ত্রণালয়। তারা হাজিদের এগুলো উপহার হিসেবে দেন। বিমানযোগে ফেরা যাত্রীদের জন্য কিং আবদুল আজিজ এয়ারপোর্ট, জাহাজযোগে ফেরা যাত্রীদের জন্য জেদ্দা ইসলামিক পোর্ট ও অন্যান্য স্থলবন্দরে তা বিতরণ করা হচ্ছে। পবিত্র কোরআনে এসব কপি সৌদি আরবের বিখ্যাত কিং ফাহাদ কমপ্লেক্স থেকে মুদ্রিত হয়।
সংবাদ: 3473998    প্রকাশের তারিখ : 2023/07/05