প্রতিরক্ষা শক্তি আরো বাড়াতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা

IQNA

ট্যাগ্সসমূহ
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, শত্রুর হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা শক্তি আরও বাড়াতে হবে। প্রতিপক্ষের সঙ্গে আলোচনায় নিজের অবস্থান শক্তিশালী করতেও সামরিক শক্তি বাড়ানো দরকার বলে তিনি মন্তব্য করেন। আজ (বুধবার) নবী নন্দিনী হজরত ফাতিমা (সা.আ.)’র শুভ জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সংবাদ: 2600528    প্রকাশের তারিখ : 2016/03/30