তেহরান (ইকনা): হাজার বছরের ইতিহাসের সাক্ষী আজমিরের আড়হাই দিনকা ঝোপড়া মসজিদ। দিল্লি থেকে ৪৮০ কিলোমিটার পশ্চিমে রাজপুতনার আজমিরের তারাগধ পাহাড়ের পাদদেশে এর অবস্থান।
সংবাদ: 3472705 প্রকাশের তারিখ : 2022/10/25
তেহরান (ইকনা): ইহুদিবাদী ইসরাইলি সেনারা এক ফিলিস্তিনি যুবককে ছুরি দিয়ে আক্রমণ করার পর গুলি করে হত্যা করেছে।
সংবাদ: 3472704 প্রকাশের তারিখ : 2022/10/24
তেহরান (ইকনা): ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ৩০৭টি মাদরাসাকে বেআইনি ঘোষণা করল যোগী সরকার। ওই মাদরাসাগুলি একাধিক সরকারি বিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে উত্তরপ্রদেশের হিন্দুত্ববাদী বিজেপি সরকার। বেআইনি ঘোষিত মাদরাসাগুলির মধ্যে রয়েছে ইসলামিক শিক্ষাকেন্দ্র দারুল উল্লাম। মাদরাসগুলির প্রশাসনিক সমীক্ষার পরেই সরকারি সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গিয়েছে।
সংবাদ: 3472703 প্রকাশের তারিখ : 2022/10/24
তেহরান (ইকনা): ২০২৪-এ নির্বাচনে কি ফের ট্রাম্প বনাম বাইডেন? প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভোটে লড়ার ইঙ্গিত দিতেই এই নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। শনিবার রাতে টেক্সাসে বিরাট দলীয় সমাবেশে ভাষণ দেন রিপাবলিকান এই নেতা। সেখানে ট্রাম্প বলেন, “আমি দু’বার দৌড়েছি। দু’বার জিতেছি। আগের বারের চেয়ে দ্বিতীয়বার আরও ভাল করেছি। ২০১৬ থেকে ২০২০-তে অনেক বেশি ভোট পেয়েছিলাম। মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিহাসের যে ক’জন প্রেসিডেন্ট হয়েছেন, তাঁদের থেকে বেশি ভোট পেয়েছি। আমেরিকাকে সুরক্ষিত রাখতে এবং দেশের উন্নতির জন্য ফের প্রেসিডেন্ট হব।”
সংবাদ: 3472702 প্রকাশের তারিখ : 2022/10/24
তেহরান (ইকনা): আফ্রিকার দেশ সুদানের দক্ষিণাঞ্চলে দুই দিনের জাতিগত লড়াইয়ে কমপক্ষে ২২০ জন নিহত হয়েছে। একজন ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা রবিবার এ তথ্য জানিয়ে বলেছেন, দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে হওয়া জাতিগত সহিংসতার সবচেয়ে মারাত্মক লড়াইয়ের মধ্যে এটি একটি। সংঘাত ও রাজনৈতিক বিশৃঙ্খলায় নিমজ্জিত আফ্রিকান জাতির মাঝে এ অস্থিরতা আরো দুর্দশা যোগ করেছে।
সংবাদ: 3472701 প্রকাশের তারিখ : 2022/10/24
তেহরান (ইকনা): গত জুলাইয়ে করোনা মহামারি-পরবর্তী বৃহত্তম হজ অনুষ্ঠিত হয়েছে। এরপর ওমরাহ পালনে আগ্রহী ১৭৬টি দেশের ২০ লাখের বেশি লোকের ভিসা ইস্যু করা হয়েছে। ১ মহররম (৩১ জুলাই) থেকে পরবর্তী তিন মাসে পবিত্র ওমরাহ পালনে এসব ভিসা ইস্যু করা হয়। সৌদি গেজেট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংবাদ: 3472699 প্রকাশের তারিখ : 2022/10/23
তেহরান (ইকনা): দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের জনসংখ্যার প্রায় ৫ শতাংশ মুসলিম। মুসলিমরা ধর্মীয়ভাবে সংখ্যালঘু হলেও ইসলামী শিক্ষা-সংস্কৃতিতে তাদের আছে সুদীর্ঘ ঐতিহ্য। ‘পনদুক’ থাই মুসলিমদের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাধারা। শত শত বছর ধরে চলে আসা এই পদ্ধতিতে কিছুটা পরিবর্তন এলেও এখনো তা মুসলিমদের আস্থা ধরে রেখেছে।
সংবাদ: 3472698 প্রকাশের তারিখ : 2022/10/23
তেহরান (ইকনা): হারাম উপার্জনে বাহ্যিকভাবে প্রাচুর্য দেখা গেলেও মূলত তা মানুষের জীবন থেকে বরকত তুলে নেয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন আর দান-সদকা বাড়িয়ে দেন। ’ (সুরা বাকারা, আয়াত : ২৭৬)
সংবাদ: 3472697 প্রকাশের তারিখ : 2022/10/23
সংযুক্ত আরব আমিরাতের "হামিদ" কুরআন সেবা কেন্দ্রের পক্ষ থেকে ১৬তম “আজমান” কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সংবাদ: 3472695 প্রকাশের তারিখ : 2022/10/23
তেহরান (ইকনা): মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তৃতীয় রাত শুক্রবার সন্ধ্যায় সেদেশের রাজধানী কুয়ালালামপুরের কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ: 3472694 প্রকাশের তারিখ : 2022/10/23
তেহরান (ইকনা): মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কনভেনশন সেন্টারে ৬২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তৃতীয় রাতের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ: 3472693 প্রকাশের তারিখ : 2022/10/22
তেহরান (ইকনা): মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার দ্বিতীয় রাত ২০শে অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় সেদেশের রাজধানী কুয়ালালামপুরের কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ: 3472692 প্রকাশের তারিখ : 2022/10/22
তেহরান (ইকনা): আফগানিস্তানের মালিকা আইউবি নামের ১৭ বছর বয়সী এক তরুণী প্রায় ১০ মাসের চেষ্টায় নিজ হাতে পবিত্র কোরআনের অনুলিপি লিখেছেন। ওই তরুণী কাবুলের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আফগানিস্তানের টোলো নিউজ এ তথ্য জানিয়েছে।
সংবাদ: 3472691 প্রকাশের তারিখ : 2022/10/22
কুরআনে বর্ণিত বিভিন্ন ব্যক্তিদের চরিত্র / ৫
তেহরান (ইকনা): কাবিল বা ক্বাইয়িন, হযরত আদম (আ.) ও হাওয়ার প্রথম সন্তান; তার ভাই হাবিলের সাথে তার কোন সমস্যা বা মতপার্থক্য ছিল না, তবে অহংকার এবং ঈর্ষা ইতিহাসে প্রথম হত্যা এবং তার নামে প্রথম ভ্রাতৃহত্যার ঘটনা ঘটে।
সংবাদ: 3472689 প্রকাশের তারিখ : 2022/10/22
তেহরান (ইকনা): ভারতের সুপ্রিম কোর্ট বলেছেন, রাষ্ট্র হিসেবে দেশটির যে ধর্মনিরপেক্ষ অবস্থান, তা অবশ্যই ধরে রাখতে হবে। এই ধর্মনিরপেক্ষ অবস্থানকে সুরক্ষিত করতে হবে বলেও মন্তব্য করেছেন।
সংবাদ: 3472688 প্রকাশের তারিখ : 2022/10/22
তেহরান (ইকনা): হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ আহমদ খাতামি তেহরানে জুমার নামাজের প্রথম খুতবায় দাঙ্গাবাজ নেতাদের মোকাবেলার উপায় উল্লেখ করে বলেন: যারা অর্থ গ্রহণ করে দাঙ্গায় অংশ নিয়েছে এবং দাঙ্গাবাজদের নেতাদেরকে কঠোরভাবে মোকাবেলা করা উচিত, এবং তাদের প্রতি করুণার কোন স্থান নেই, বরং «اَشِدّآءُ عَلَی الکُفّار» "কাফেরদের প্রতি কঠোর" এই আয়াতের বার্তা বাস্তবায়ন করতে হবে।
সংবাদ: 3472686 প্রকাশের তারিখ : 2022/10/21
তেহরান (ইকনা): মিয়ানমারের ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেইন কারাগারে বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন।
সংবাদ: 3472683 প্রকাশের তারিখ : 2022/10/21
তেহরান (ইকনা): ইন্দোনেশিয়ার জাকার্তায় ইসলামিক সেন্টার গ্র্যান্ড মসজিদের বিশাল গম্বুজ বড় ধরনের অগ্নিকাণ্ডের পর ধসে পড়েছে। বুধবার গম্বুজটি সংস্কারের সময় আগুনে ধ্বংস হয়ে যায়।
সংবাদ: 3472681 প্রকাশের তারিখ : 2022/10/20
তেহরান (ইকনা): কুয়েত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশি শিক্ষার্থী আবু রাহাত। বিশ্বের ৭০টি দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে ১১তম আন্তর্জাতিক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার (১৯ অক্টোবর) দেশটির ইসলাম ও আওকাফ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। আওকাফ মন্ত্রণালয়ের টুইট বার্তা থেকে এসব তথ্য জানা যায়।
সংবাদ: 3472680 প্রকাশের তারিখ : 2022/10/20
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইসলামি বিপ্লবের প্রথম থেকে এ পর্যন্ত সব সময় পশ্চিমারা ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে এসেছে। আজ (মঙ্গলবার) সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে দেশের সেরা মেধাবীরা সাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন।
সংবাদ: 3472679 প্রকাশের তারিখ : 2022/10/20