
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আহলে বাইয়েতের ভক্তদের উপস্থিতিতে পবিত্র নগরী কারবালায় ইমাম হুসাইন (আ.) এবং হযরত আব্বাস (আ.)এর মাযারের পতাকা পরিবর্তন করা হয়েছে।
এদিকে পবিত্র শহর নাজাফে ইমাম আলী (আ.)এর মাযারের পতাকা এবং কাযেমাইনে ইমাম মুসা ইবনে জাফর (আ.)এর জারিহ ঘর পরিবর্তন করা হয়েছে এবং সকল মাযারে শোক ও মাতমের চিহ্ন কালো পতাকা উড্ডয়ন করা হয়েছে।
মুহররম মাস উপলক্ষে ইরাকে সকল ইমামগণের মাযারে প্রতি বছরই পতাকা পরিবর্তন করা হয় এবং ইমাম হুসাইন (আ.) এবং তাঁর সাথীদের স্মরণে মুহররম মাসের প্রথম দশ দিনে শোকানুষ্ঠান উদযাপন করা হয়।
1311119