
আল-আলাম ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : রাক্কা শহরের ঐতিহাসিক ‘আল-মানসুরা’ মসজিদটি ভেঙ্গে দিয়েছে দায়েশ সন্ত্রাসীরা।
এদিকে সিরিয়া-তুরস্ক সীমান্তে দু’টি গাড়ী বোমা বিস্ফোরণে উল্লেখযোগ্য ব্যক্তি হতাহত হয়েছে। ‘জিবহাতুল ইসলামিয়া’র নিয়ন্ত্রণাধীন এ এলাকায় দু’টি গাড়ী বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
বলাবাহুল্য, অন্যান্য সন্ত্রাসী দলের সাথে সংঘর্ষে পরাজিত হয়ে পশ্চাদপসারণের পর সন্ত্রাসী দল ‘দায়েশ’ ঐ দলগুলোর উপর বোমা হামলা চালানোর হুমকি দিয়েছিল।#1361307