
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী কর্তৃক জাতিসংঘে প্রদত্ত এ বিষয়ক প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে এ সেমিনার আয়োজিত হচ্ছে।
এ সেমিনার ইরান ও মালয়েশিয়ার ইলমি ও ধর্মীয় ব্যক্তিত্বদের উপস্থিতিতে কুয়ালালামপুরের ডিপালমা হোটেলে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।
বলাবাহুল্য, জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮তম সভায় সহিংসতা ও উগ্রতাবাদ মুক্ত বিশ্ব শীর্ষক বিলের প্রস্তাব রাখেন ইরানের প্রেসিডেন্ট হুজ্জাতুল ইসলাম হাসান রুহানী। ১৯০টি দেশের প্রতিনিধির হ্যাঁ ভোটে বিলটি পাশ হয়।#1367931