IQNA

ইসরাইলি পতাকা নিয়ে মসজিদুল আকসাতে প্রবেশের ব্যর্থ চেষ্টা

23:58 - January 30, 2014
সংবাদ: 1368496
আন্তর্জাতিক বিভাগ : জায়নবাদী ইসরাইলের পতাকাধারী একদল উগ্র ব্যক্তি মসজিদুল আকসায় প্রবেশ করতে চাইলে মসজিদের রক্ষীরা বাধা প্রদান করে, খবর আল-আকসার ওয়াকফ ও মীরাস বিষয়ক সংস্থার।

আল-বাদিল ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আল-আকসার ওয়াকফ ও মীরাস বিষয়ক সংস্থা গত ২৮শে জানুয়ারী জানিয়েছে করেছে : ইহুদী বসতির একদল উগ্র ইহুদি জায়নবাদী ইসরাইলি পতাকা হাতে মসজিদুল আকসায় প্রবেশে চেষ্টা করলে মসজিদের রক্ষীরা তাদেরকে বাধা দেয়।
সংস্থাটি জানিয়েছে : ইহুদি ধর্মযাজক ‘ইয়াহুদা জেলিকে’র নেতৃ্ত্বে ২০ জনের একটি দল ইসরাইলি পতাকা নিয়ে জোরপূর্বক মসজিদুল হারামে প্রবেশের চেষ্টা চালায়।
উল্লেখ্য, উগ্র ইহুদিদের ঐ দলটি ইসরাইলি পুলিশের সহযোগিতায় ‘বাবুল মাগারেবাহ’ দিয়ে প্রবেশ করতে চাইলে মসজিদ অভ্যন্তরে থাকা মুসল্লিরাও উচ্চস্বরে তাকবির ধ্বনী দেয়া শুরু করে বলে জানিয়েছে সংস্থাটি।#1367976

captcha