
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : কিরঘিজিস্তানের ইলমি, সাংস্কৃতিক ও শিল্পাঙ্গনে তত্পর ব্যক্তিত্বসহ মোট ৭০০ জনের উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ফার্সি ভাষা কোর্সে অংশগ্রহণকারী ছাত্ররাসহ ইসলামি বিপ্লবের শুভাকাঙ্খিরা অংশগ্রহণ করবে।
এতে ইসলামি বিপ্লব সম্পর্কিত বিভিন্ন সঙ্গিত পরিবেশনের পাশাপাশি শিরোনামে একটি মঞ্চনাটকও পরিবেশিত হবে। নাটকটি ‘আব্দুল কাদেরোভে’র পরিচালনায়া মঞ্চস্থ হতে যাচ্ছে। এতে স্বৈরাচারী শাহে’র বিরুদ্ধে ইমাম খোমেনী (রহ.) এর বহু বছরের সংগ্রামের চিত্র তুলে ধরা হবে।