
আস-সুমারিয়া নিউজে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : জাতিসংঘের মহাসচিব বান কি মুন এক বিবৃতিতে ইরাকে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। ঐ হামলায় উল্লেখযোগ্য সংখ্যক নিরাপরাধ ব্যক্তি হতাহত হয়েছে। বিবৃতিতে তিনি ক্ষতিগ্রস্থদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সন্ত্রাসবাদের মোকাবিলায় ইরাক সরকার ও ইরাকি জাতির প্রতি জাতিসংঘের সমর্থনের কথা উল্লেখ করে বান কি মুন সন্ত্রাসবাদের মোকাবিলায় ইরাকের সকল জনগণকে ঐক্যবদ্ধ থাকার প্রতি আহবান জানান।
উল্লেখ্য, গতকাল (বৃহস্পতিবার) ইরাকের রাজধানী বাগদাদের বিভিন্ন অঞ্চলে গাড়ী বোমা বিস্ফোরণে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি হতাহত হয়। গত বুধবারও পররাষ্ট্র মন্ত্রণালয় ও আল-খাদরা অঞ্চলের কাছে কয়েকটি বিস্ফোরণ ঘটানো হয়। এ সকল বিস্ফোরণে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি আহত হয়েছে।