
‘francais.islammessage’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফ্রান্সের ‘সেন-ডেনিশ’ শহরে পেপরিস কোম্পানি অবস্থিত। এ কোম্পানির কর্তৃপক্ষ সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, ধর্মনিরপেক্ষ আইন বাস্তবায়নের জন্য আগামী মাস থেকে কর্মস্থলে সকল প্রকার ধর্মীয় পোশাক এবং সকল প্রকার প্রতীক যা ধর্মের সঙ্গে অন্তর্গত ব্যবহার করা নিষেধ।
প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের পেপরিস কোম্পানির প্রধান বলেছে, এ কোম্পানিতে চার হাজার শ্রমিক রয়েছে, সকল আইন বাস্তবায়নের লক্ষ্যে ফরাসি প্রজাতন্ত্রের সঙ্গে সম্পর্কিত এ আইন বাস্তবায়িত করা হবে এবং আগামী মাস থেকে সকল কর্মচারীদের ধর্মনিরপেক্ষতা আইন মেনে চলতে হবে।
1375074